ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১৫:০১ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:০১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ননস্টিক প্যান, সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে সোনাগুলো লুকিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

রবিববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রী হিসেবে চট্টগ্রামে আসেন কামরুল ইসলাম। কাস্টমস হলে তল্লাশির সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দরে দায়িত্বরত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তত্ত্বাবধানে এ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে থাকা ননস্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতর থেকে চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। দণ্ডগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি সোনার চুড়ি পাওয়া যায়।

উদ্ধার করা ৫৬৬ গ্রাম সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালানের অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছিল।

/আরএইচ/
সম্পর্কিত
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সর্বশেষ খবর
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
না’গঞ্জের আলোচিত সাত খুনের মামলায় আপিলের চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ
না’গঞ্জের আলোচিত সাত খুনের মামলায় আপিলের চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ