হোটেল থেকে ১৮ কেজি ইলিশ জব্দ, দুই এতিমখানায় বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ২০:১৪ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০:১৪

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, চরভৈরবী মাছঘাটসংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।

এ ছাড়া একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. নজরুল ইসলাম জানান, জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

/ইউএস/
সম্পর্কিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
সর্বশেষ খবর
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি