এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী, জামায়াত নেতা বললেন ‘অপপ্রচার’

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ২১:০৫ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১:০৫

বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের অর্ধশতাধিক ৮০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বগুড়ার মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা দলটিতে যোগদান করেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।

এনসিপিতে যোগদানকারীদের কয়েক জন হলেন- বগুড়া শহর জোন শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩নং ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া, আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন, মিনহাজুল আবেদিন প্রমুখ।

যোগদানকারীদের মধ্যে শিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

হাফেজ গোলাম কিবরিয়া জানান, তারা মোট ৮০ জন এনসিপিতে যোগদান করেছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। অন্যরা উপস্থিত না থাকলেও তারাও দলটিতে যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছেন। তার মনে হয়েছে, এই দলে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারবেন। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চান। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চান।

‎‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের নেতা ছিলেন। জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে এখন নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছেন।
‎‎
এ সময় জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত। 

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
‎
‎শাহরিয়ার জুহিন জানান, তিনি এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।
‎‎
তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এনসিপিকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে চান তারা।

‎‎বগুড়া মহানগর জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক ইকবাল হোসেন জানান, যারা
জামায়াত-শিবির পরিচয়ে এনসিপিতে গিয়েছে তারা জামায়াতের কেউ নন। যুব
জামায়াতে নেতৃত্ব শুধু নয় তারা কর্মীও নন। তাদের কার্যক্রম পুরোটায় অপপ্রচার।

/এফআর/
সম্পর্কিত
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন
‘ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে’
জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিএনপির এমপি, বললেন ‘ভুল ধরিয়ে দেবেন’
সর্বশেষ খবর
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালো চীনের কমিউনিস্ট পার্টি
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালো চীনের কমিউনিস্ট পার্টি
একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ
মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ
রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, কীসের ইঙ্গিত?
রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, কীসের ইঙ্গিত?
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার