এইচএসসিতে এক জেলার পাঁচ কলেজের একজনও পাস করেনি

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫১ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫১

লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়া কোনও শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

শূন্য পাসের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিন, ক্যামব্রিজ সিটি কলেজ থেকে এক ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনও পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৮ হাজার ৭৭৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ শিক্ষার্থী।

/এফআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে ৯ কলেজের পাস করেনি কেউ 
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল, ফি কত?
কলেজটি থেকে পরীক্ষা দিয়েছে ৪৭ শিক্ষার্থী, পাস করেনি একজনও
সর্বশেষ খবর
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ