মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ১৫:২৮ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৫:২৮

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমন (২৫) নামে একজনকে আটক করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল।

পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মীরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সাগরপথে পাচারের উদ্দেশে আসা সারবোঝাই ট্রাকসহ আটক করে  জোরারগঞ্জ থানা পুলিশকে জানানোর পর তারা নিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
মসজিদে জুমার খোতবার সময় হামলায় বিএনপি নেতা নিহত
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
সর্বশেষ খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
এক জায়গায় চ্যাট ও কাজের সুবিধা, ডেস্কটপ অ্যাপে পরিবর্তন আনছে ওপেনএআই
এক জায়গায় চ্যাট ও কাজের সুবিধা, ডেস্কটপ অ্যাপে পরিবর্তন আনছে ওপেনএআই
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম