এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য কাঠের টুকরোটি তার মাথায় লাগেনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই মাঠে সংসদ সদস্যের বাবা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান।

খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি খেলা বন্ধ ঘোষণা করে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় গাড়িতে বসে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন সংসদ সদস্য। তখন তার গাড়ির দিকে কাঠের একটি টুকরো ছুড়ে মারা হয়। গাড়ির জানালার কাচ অর্ধেক তোলা থাকায় সেটি কাচে বাধা পায়। এতে সংসদ সদস্যের কোনও ক্ষতি হয়নি।

ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ করছেন সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা।

গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু জানান, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। সেখানে খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আয়োজক কমিটি খেলা স্থগিত ঘোষণা করে। কমিটির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে আসার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। ১৫ বছর বয়সী একটি ছেলে সেটি ছুড়ে মারে বলে দাবি করেন তিনি। অল্পের জন্য টুকরোটি সংসদ সদস্যের মাথায় লাগেনি।

আরিফুর রহমান মিঠু আরও বলেন, তাঁরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন না। কারণ, এর আগের দিন মঙ্গলবার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংসদ সদস্য চট্টগ্রামে বড় শোডাউন করেছেন। ওই কর্মসূচির কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
২৫ টাকার টয়লেট টিস্যু সরকারি প্রতিষ্ঠান কিনলো ৬৯ টাকা দরে
৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার
পুলিশ কর্মকর্তাকে কল করে আত্মসমর্পণ, নাশতা ও মন্ত্রীকে নিয়ে কথা বললেন শীর্ষ সন্ত্রাসী
সর্বশেষ খবর
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, যেভাবে আবেদন
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, যেভাবে আবেদন
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা