গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মাধ্যমে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই শীর্ষ কমান্ডারও রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সূত্র ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার। এতে অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায় এবং দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ দুটি মরদেহ উদ্ধার করেছেন, যাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আহতদের উদ্ধার করে শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। জনবহুল ওই এলাকাটির আশপাশের রাস্তায় অসংখ্য বাস্তুচ্যুত পরিবার তাঁবু খাটিয়ে ও বাড়িঘরে আশ্রয় নিয়েছিল।

এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন এবং দারাজ এলাকায় অপর এক হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আত-তুয়াম এবং জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, খান ইউনিসে পুলিশ কর্মকর্তাসহ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দুই কমান্ডার নাঈম আবু নাহল এবং মোহাম্মদ আবু আল-উফ নিহত হয়েছেন। উপত্যকাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তাদের ওপর এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়।

/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেনে সেনা অভিযানে ২৭ হুথি সদস্য নিহত
মিসরে সড়ক দুর্ঘটনায় ২৭ যানবাহনে আগুন, নিহত ৩১
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
সর্বশেষ খবর
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
রোমার কাছে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারালো পিএসজি
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রোমার কাছে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারালো পিএসজি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা