প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ঠেকাতে সংসদীয় কমিটির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনও অঞ্চলের সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা, নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে আগের সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনা করে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন।

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনও অঞ্চলের সব বিদ্যালয়কে যেন কর্মসূচির আওতায় আনা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শও দেওয়া হয়।

বৈঠকে দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করা হয়। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেয় কমিটি।

শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। এ ছাড়া প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশও করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/জিকে/
সম্পর্কিত
পাঠ্যবই বিতরণে এবার নতুন পরিকল্পনা
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন করবেন
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
সর্বশেষ খবর
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার