বন্ধুর বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি, খেলবেন কী

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন লিওনেল মেসি ও কার্লোস তেভেজ। জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছেন, ভাগাভাগি করেছেন বিশ্বকাপের মঞ্চও। এবার বন্ধুর বিদায়ী ম্যাচে হাজির হচ্ছেন মেসি। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী আয়োজন।

আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারের বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। তবে ম্যাচে তিনি খেলবেন, নাকি কেবল উপস্থিত থেকে বন্ধুকে বিদায় জানাবেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মেসি ও তেভেজের বন্ধুত্বের শুরু জাতীয় দলের হয়ে খেলার সময়। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপেও দুজন ছিলেন আর্জেন্টিনা দলে। জাতীয় দলের হয়ে একসঙ্গে ৪৭টি ম্যাচ খেলেছেন তারা।

তেভেজের বিদায়ী আয়োজনে মেসি ছাড়াও থাকছেন আর্জেন্টিনার সাবেক তারকা সার্জিও আগুয়েরো, হুয়ান রোমান রিকেলমে, মার্টিন পালমেরো ও লিয়ান্দ্রো পারেদেস। থাকবেন ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দও।

তেভেজের সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন দুজন। তবে পর্তুগিজ তারকার উপস্থিতি এখনও নিশ্চিত নয়।

বোকা জুনিয়র্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তেভেজ। সেই ক্লাবের সমর্থকদের সামনেই বিদায় নিতে চান ৪২ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড।

/টিএ/আরকে/
সম্পর্কিত
মেসির সপ্তম শ্রেণির পুরোনো মার্কশিট ঘিরে আলোচনা, কোন বিষয়ে কত পেয়েছিলেন?
মেসিদের লিগে এবার কী বদল আসছে
আর্জেন্টিনার গ্যালারি কেন এখন ভরছে না?
সর্বশেষ খবর
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন