চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে দৈনিক আমাদের সময়ের এক ক্যাম্পাস প্রতিনিধি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রায় এক সপ্তাহ আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরবের পক্ষ থেকে জুনিয়রদের রাকিনের কাছে যেতে নিষেধ করা হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে রাকিনের সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে চাপ দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে।

এরই জেরে শুক্রবার দিবাগত রাতে বিরোধ মেটাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমঝোতা বৈঠকে বসেন। এতে দুই পক্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে আলোচনা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। শহীদ মিনার প্রাঙ্গণের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় মারামারি হয়।

ঘটনার বিষয়ে ভৈরব বর্মণ বলেন, আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আবদুল্লাহ কাজী সেখানে ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দরভাবেই চলছিল। ওরা নিজেরা পরিস্থিতি তৈরি করে আমার বন্ধুদের মারধর করে। এমন পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এভাবেই মারামারি শুরু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকিন ও আবদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক। তিনি বলেন, এগুলো পরিকল্পিত ঘটনা। উসকানির মাধ্যমে চুয়েটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে, যাতে আমাদের চলমান আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়।

অন্যদিকে, সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দীন স্বাধীন। এ সময় সংঘর্ষ থামাতে এগিয়ে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে তাদের কয়েকজন ভিডিও ধারণের কারণ জানতে চেয়ে মিসবাহর ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

/আরএইচ/
সম্পর্কিত
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
কাপ্তাই সড়ক অবরোধ করলেন চুয়েট শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুন
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
হজমের স্বস্তিতে আদার টোটকা, কতটা উপকারী শিল্পা শেঠির এই অভ্যাস?
হজমের স্বস্তিতে আদার টোটকা, কতটা উপকারী শিল্পা শেঠির এই অভ্যাস?
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি