মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন

ফেনী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ২২:৫৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২২:৫৯

ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহত একজনের আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফয়সাল (৪৫), শিবলু (৩৮), মহিবুল ইসলাম রাজু (৩৫), আবুল বাশার (৪৫), হৃদয় সওদাগর (২৯), জহিরুল হক জুয়েল (৩০), মেহেদী হাসান (৩৩), জুয়েল (৩৩), তানভির (২০), মো. শামীম (৪০) ও ইয়াকুব আলী (৩০)।

এ ঘটনার জন্য উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনকে দায়ী করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। জসিম উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, ফটিকের অনুসারীরা এই হামলার শিকার হয়েছেন বলে দাবি করছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আলাইয়ারপুরে মন্ত্রীর বাড়ির পাশে জসিম উদ্দিনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি পরিবেশমন্ত্রীকেও জানানো হয়েছে। গত বৃহস্পতিবারও ইসমাইল হোসেন নামের আমাদের এক নেতাকে তারা পিটিয়ে গুরুতর আহত করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ফটিক ও তার অনুসারী মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও তার ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তা প্রতিহত করেন। আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় আমি খামারে ছিলাম।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন, ঘটনার পর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে আবুল বাশারের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। আহত আবুল বাশার, মহিবুল ইসলাম রাজু ও হৃদয় সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে আমার বাড়ির সামনে চার-পাঁচটি বিস্ফোরণ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার মানুষজন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। পরে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পরিবেশমন্ত্রীর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নেয়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর কমিটি ঘোষণার পর থেকে এ বিরোধের জেরে কিছুদিন পরপরই হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সম্প্রতি গত ২ সেপ্টেম্বরও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এরপর ১১ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী
সর্বশেষ খবর
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি