মধুখালীতে ভাই-বোনের রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৩ মে ২০১৬, ০৪:০৫আপডেট : ০৩ মে ২০১৬, ০৪:০৯

ফরিদপুর ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে ত্বকি মোল্লা (৫) ও তাহেরা (৬ মাস) নামে ২ সহদোর ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের বাবা আব্দুল্লাহ আল মামুন শাপলু। সোমবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার বাগাট ইউনিয়নের বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মোল্লার বড় পুত্রবধু তাছলিমা প্রতিদিনের মতই রাতে দুই শিশু সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে শিশু কন্যাকে বুকের দুধ পান করিয়ে তাহাজ্জুত ও ফজরের নামাজ শেষে পারিবারিক কাজে বের হন। পরে শিশুদের ফুফু সকালে তাদের সাড়া না পেয়ে শোবার ঘরে তাদের মৃত অবস্থায় দেখতে পান।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। শিশু দুটির এই মৃত্যুকে তাদের মা তাছলিমা ‘আল্লাহর ইশারা’ বলে মনে করেছেন। তবে এ কথার বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।

আরও পড়তে পারেন: ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম