ফরিদপুরে জোড়া শিশু হত্যায় মায়ের স্বীকারোক্তি

ফরিদপুর প্রতিনিধি
০৫ মে ২০১৬, ২১:৫০আপডেট : ০৫ মে ২০১৬, ২১:৫৩

ফরিদপুর ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামের জোড়া শিশু হত্যার কথা স্বীকার করেছেন মা তাসলিমা বেগম। জিনের নির্দেশে শিশু দুটিকে গলাটিপে হত্যা করেছে বলে জানান তিনি। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাসলিমা এ বর্ণনা দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাসলিমা বলেন, সে প্রতি রাতেই তাহাজ্জুতের নামাজ পরে ঘুমাতে যায়। ঘটনার রাতে সে তাহাজ্জুত নামাজ পরে শুয়ে পড়ে। এসময় তার কাছে গায়েবি হুকুম আসে শিশু দুটিকে হত্যা করার। সে অনুযায়ী রাত তিনটার দিকে সে প্রথমে ঘুমিয়ে থাকা পুত্র সন্তান তকিকে গলাটিপে হত্যা করে। পরে ৬ মাস বয়সী মেয়ে তাহেরাকে একই কায়দায় গলা টিপে হত্যা করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিম সুপার কামরুজ্জামান জানান, তাসলিমা হত্যার স্বীকার করলেও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য,গত ২ মে চরবাগাট গ্রামে ঘরের মধ্য থেকে আবদুল্লাহ আল মামুনের শিশু পুত্র তকি (৫) ও মেয়ে তাহেরাকে (৬ মাস) মৃত অবস্থায় উদ্ধার করে  স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন:

ফরিদপুরে জোড়া শিশু হত্যায় মায়ের স্বীকারোক্তি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান