কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ মে ২০১৬, ২০:৫১আপডেট : ০৫ মে ২০১৬, ২০:৫১

আব্দুল হান্নান ও আলমগীর হোসেন খান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপ উপাচার্যের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান এবং ট্রেজারার অফিসের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। বৃহস্পতিবার বিকালে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বুধবারের সংঘর্ষের ঘটনায় প্রফেসর ড. রুহুল কে এম সালেহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রফেসর ড. এয়াকুব আলী, প্রফেসর ড. ইকবাল হোসাইন, প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী রেজিস্ট্রার হারুন অর রশিদ।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের উপর হামলা এবং এস্টেট শাখার পরিচালকের উপর হামলা ও তার রুমে ভাঙচুরের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:
দল থেকে বহিষ্কার, তবুও নৌকা মার্কাই থাকছে ‘জেএমবি’ প্রার্থী সালামের

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা