সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদুর ফিতরের নামাজ আদায় করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেন।
জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ জানান, তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। হানাফির মাযহাবের মতে, পৃথিবীর যে কোনও প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনও প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছেন। তাছাড়া তাদের রোজাও ৩০টি পূর্ণ হয়েছে। এই কারণে তারা আজ ঈদ উদযাপন করছেন।
আরও পড়ুন:
দিনাজপুরের পাঁচ উপজেলায় আজ ঈদ
শেরপুরের সাত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ঝিনাইদহের ১৩ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে
/বিটি/






