কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ছাত্রীদের ক্লাস বর্জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ২০:১০আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:১০

কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও ক্লাস বর্জন চলছে। ছাত্রীরা নির্ধারিত শিক্ষা কার্যক্রমে যোগ দেওয়া থেকে বিরত থেকে সন্ত্রাসীদের বিচার দাবি করে।

এর আগে শনিবারও তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জানা যায়, গত বুধবার শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহানের ছেলে শাহরিয়ার আহম্মদ শান্তকে কতিপয় সন্ত্রাসী মারধর করে। খবর পেয়ে তার বাবা ও শিক্ষক শাহজাহান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি নূরুল হক সেখানে গেলে সন্ত্রাসীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় প্রধান শিক্ষক নূরুল হক বৃহস্পতিবার পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের বিচার দাবি করে গতকাল শনিবার ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ বিষয়ে রোববার প্রধান শিক্ষক নূরুল হক বলেন, শিক্ষক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

/এবি/

আরও পড়ুন
মুন্সীগঞ্জে টর্নেডোর আঘাতে আহত ৩৫

ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের