হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে তিন দিনের শোক

গাজীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১

হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে তিন দিনের শোক ঘোষণা করেছে জেলা বিএনপি। এছাড়া মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত করা হয়।আগামী তিন দিন এ কোরআন তেলাওয়াত অব্যাহত থাকবে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, হান্নান শাহ’র মৃত্যুতে বুধবার থেকে গাজীপুর জেলায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এসময় জেলা কার্যালয়, প্রতিটি উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। টানানো হবে কালো পতাকা। এছাড়া ওই তিন দিন সকাল থেকে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার রাতে হান্নান শাহ’র মরদেহ দেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার ঢাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএসে, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের সামনে এবং বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
পরদিন শুক্রবার সকাল ৯টায় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে, সাড়ে ১১টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ জুমা হান্নান শাহ’র নিজ বাড়ি কাপাসিয়ার ঘাগুটিয়া স্কুল মাঠে শেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বিএনপি নেতা হান্নান শাহ’র স্মরণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাসান উদ্দিন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননী, সফি উদ্দিন খান, মাওলানা আব্দুস সামাদ, আব্দুর রহিম, এজিএস সাজেদুল, মোখলেসুর রহমান বিপ্লব,মনিরুজ্জামান,কিবরিয়া প্রমুখ।
উল্লেখ্য,মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরের র্যা ফেল হার্ট সেন্টার নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ মৃত্যুবরণ করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী