সেই উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৭

স্কুল ছাত্রদের `পদ্মাসেতুতে` হাইমচর উপজেলা চেয়ারম্যান চাঁদপুরের সেই উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি সেতু উদ্ধোধনের সময় তিনি এ ঘোষণা দেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইমচরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তৈরি করা মানব সেতুর ওপর দিয়ে হাঁটার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘অন্যায় করে কেউ পার পাবে না। সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।’
তিনি আরও বলেন, ‘নূর হোসেন পাটওয়ারীকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।’ সেই উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা একে অপরকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এম পি সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানাসহ অনেকে।

আরও পড়ুন: 

লজ্জিত ‘সেই’ চেয়ারম্যান ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে
/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
এশিয়ার ফুটবলে আসছে বড় পরিবর্তন, বদলে যেতে পারে বিশ্বকাপ বাছাইয়ের কাঠামো!
এশিয়ার ফুটবলে আসছে বড় পরিবর্তন, বদলে যেতে পারে বিশ্বকাপ বাছাইয়ের কাঠামো!
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার