পদ্মা সেতুর ৪২ শতাংশ কাজ সম্পন্ন: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৪:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:২৪

মুন্সীগঞ্জে সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রতিশ্রুত সময়ের মধ্যে তা শেষ হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৪২ শতাংশ। জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর পিলারের ওপর সব স্প্যান বসানোর কাজ শুরু হবে। ১৫ দিন পর পর নতুন স্প্যান বসানোর কাজ চলবে।’

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে মুন্সীঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পুনর্বাসন সাইটে মন্ত্রী এসব কথা বলেন। পুনর্বাসন সাইটে ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন তিনি।   

মন্ত্রী বলেন, ‘মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি এবং ট্রানজিশন পিলার ১০টি। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে।  ৭টি স্প্যানের সুপার স্ট্রাকচার কাজ শেষ হয়েছে। এই ৭টি স্প্যান স্থাপনের জন্য মাওয়া প্রান্তে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১২টি স্প্যান তৈরির কাজ শেষ হয়েছে, যেগুলো শিগগিরই চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে। শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণেই পদ্মা সেতু এখন বাস্তব রূপ ধারণ করেছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল শাকিল আহম্মেদ প্রমুখ।

/এফএস/ 

আরও পড়ুন- 
ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাস্তায় নেই গাড়ি!

আদালত এলাকায় কোনও কথাই বললেন না তাহমিদ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের