পরিবেশ দূষণ করায় পাঁচ কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ২০:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৪২

পরিবেশ অধিদফতর পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় পাঁচটি কারখানাকে ৩৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) গাজীপুরের একটি কারখানাসহ পাঁচটি কারখানাকে ওই জরিমানা করে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং।

পরিবেশ অধিদফতর, ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, ঢাকা ও টাঙ্গাইল জেলার পাঁচটি কারখানার মালিক বা প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি করেন। শুনানি শেষে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডকে তিন লাখ টাকা, ঢাকা মহানগরের মিরপুর এলাকার হাওলাদার ওয়াশিং প্লান্টকে ১২ লাখ ৪৭ হাজার ২৩২ টাকা, এক্সিম অ্যাপারেলস লিমিটেডকে তিন লাখ ২৪ হাজার ৯৬ টাকা ও রেগুলার ওয়াশিং প্লান্টকে এক লাখ ৯০ হাজার ৪০০ টাকা এবং টাঙ্গাইলের মহেড়া পেপার মিলসকে ১৫ লাখ ৪৮ হাজার ৫৬০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে।

আরও পড়ুন:

‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম