গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৫:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৬:১৪

বন্দুকযুদ্ধ

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আফাজ  উদ্দিন (৩২) নামে এক ডাকাত নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার ভোরে সিটি করপোরেশনের নলজানীর টিঅ্যান্ডটি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান,বন্দুকযুদ্ধের পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ রুবেল (৩০)ও আলম (২৮)নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর সদর-টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন আরও জানান, রবিবার ভোর রাতে নলজানী এলাকায় অস্ত্রধারী ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়েতে পালাতে থাকে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। পরে আফাজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ধরতে গিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক ও কনস্টেবল হযরত আলী আহত হয়েছে। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত আফাজের বিরুদ্ধে শ্রীপুর থানায় ৬টি, কাপাসিয়া থানায়-১টি, ময়মনসিংহের গফরগাঁও থানায়-১টি এবং পাগলা থানায়-৪টি ডাকাতি মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আরও পড়তে পারেন: পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের