টাঙ্গাইলে হত্যা মামলায় যুবকের ফাঁসি

টাঙ্গাইল সংবাদদাতা
১৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৪২

ফাঁসি টাঙ্গাইলে হত্যা মামলায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ রায় দেন। জুয়েল কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৫ সালে ১৫ ডিসেম্বর কালিহাতী উপজেলার মোটরসাইকেল চালক শামীমকে হত্যা ও মোটরসাইকেল গুম করার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জুয়েলকে ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান। একই মামলার অপর দুই আসামি জাকির হোসেন ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের উভয়কেই বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আলমগীর খান মেনু আর তাকে সহায়তা করেন এপিপি মনিরুজ্জামান সেলিম। এছাড়াও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাইজুল ইসলাম।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম