গাজীপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০২

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন্নাহার (১২)। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ওয়ার্ড সদস্যের সহায়তায় পুলিশ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরী শামসুন্নাহার গোদারচালা গ্রামের কাজল মিয়ার মেয়ে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান বলেন, ‘শামসুন্নাহারের পরিবার তাকে বাল্য বিয়ে দেওয়ার জন্য বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশসহ তার বাড়িতে যাই। সেখানে জন্ম নিবন্ধন দেখে বুঝতে পারি তার বয়স ১২। পরে ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া আইনি অপরাধ বললে বিয়ে বন্ধ করে দেয় মেয়ের পরিবার। এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকাও দেন তারা।’

এসআই জানান, স্থানীয় এক কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে কিশোরীর পরিবার বাল্য বিয়ের আয়োজন করে। পরে স্কুলে ভর্তির কাগজপত্র অনুযায়ী জানা যায় তার বিয়ের বয়স হয়নি।

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম