সিংগাইরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫০

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়েরের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) একটি প্রতারক চক্র ইউএনও'র নম্বর ক্লোন করে  বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবি করে। ইউএনও মো. যুবায়ের বাংলা ট্রিবিউন কে এ তথ্য জানান।

এর আগে ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে সরকারি এক কর্মকর্তার কাছে চাঁদা দাবির ঘটনাও ঘটে। তার আগে মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত খন্দকারের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তার কাছে অনৈতিক সুবিধার দাবির ঘটনা ঘটেছিল।
ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলার  বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি  করে একটি প্রতারক চক্র।  পরে তারা আমাকে  বিষয়টি জানালে  আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে প্রতারকদের ব্যাপারে  সতর্ক থাকার কথা জানাই।’

তিনি আরও  জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি সাধারন ডায়েরি করা  হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম