যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও ১০ জন আহত  হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর বিণা উপকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সস্রাইল গ্রামের কামাল মোল্লার ছেলে এমরান মোল্লা (১৯) ও একই জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলঞ্চা গ্রামের কবির আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদ জুয়েল (১৭)। অপর নিহতের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই আত্মীয়। 

গোপালগঞ্জ সদর থানা পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বীণা উপকেন্দ্রের গেটের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়। 

আরও পড়ুন: ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে পাসপোর্ট দালালের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের