কাঠমান্ডুতে শঙ্কামুক্ত মুন্সীগঞ্জের রিপন

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৪ মার্চ ২০১৮, ১৫:১১আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:২১

যাত্রা শুরুর আগে বিমান বন্দরে ইয়াকুব আলী রিপন ব্যবসার কাজে নেপালে যাওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে চড়েছিলেন মুন্সীগঞ্জের টংগিবাড়ির কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইয়াকুব আলী রিপন। সেই বিমানটিই কাঠমান্ডুতে পৌঁছে বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় রিপন প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে আহত অবস্থায় তিনি নেপালের কাঠমান্ডুর নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রিপন মাথা, হাত ও পায়ে আঘাত পেলেও শঙ্কামুক্ত আছেন। নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে রিপনের ছোট ভাই দিপু ব্যাপারী জানান, ১৫/২০ দিনের মধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন তার ভাই। তবে এখনও বিধ্বস্তের ঘটনার কথা তিনি কিছু বলতে পারছেন না।
দিপু ব্যাপারী জানান, ‘ব্যবসার কাজে ঢাকার এক ব্যবসায়ী বন্ধুর সঙ্গে ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেন রিপন। দুর্ঘটনার শিকার হয়ে এখন হাসপাতালে আছেন। তবে আজ তার অবস্থা একটু ভালো। সকালে পানি খেয়েছেন। আমার সঙ্গে অল্প কথাও বলেছেন। তবে দুর্ঘটনার ব্যাপারে এখনও কিছু বলতে পারেননি।’ নেপালের হাসপাতালের ডাক্তার নার্সসহ সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছেন বলে সন্তোষ প্রকাশ করেন দিপু ব্যাপারী। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী রিপন

ঢাকায় মোহাম্মদপুর এলাকায় কসমেটিক্সের ব্যবসা করেন ইয়াকুব আলী রিপন(৩৬)। ব্যবসার কাজে প্রায়ই বিদেশে যান বলে জানা যায়। সোমবার ব্যবসায়িক কাজে মালামাল আনতে ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটিতে ছিলেন তিনিও। মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইউনুছ বেপারীর ছেলে রিপন। পাঁচ ভাই বোনের মধ্যে রিপন বড়। প্রায় ৮ বছর আগে আঁখি আক্তারের সঙ্গে তার বিবাহ হয়। সাত বছরের কন্যা ইয়ানুফ ও স্ত্রী আঁখি আক্তারকে নিয়েই তার ছোট পরিবার। স্ত্রী সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকার প্রপাল হাউজিং এর ২ নম্বর রোড়ের ৪২/সি নম্বর বাসায় বসবাস করতেন।

ইয়াকুব আলী রিপনের ছোট ভাই শিপু ব্যাপারী জানান, ‘আমার ভাই দীপু ব্যাপারী সরকারি প্রতিনিধি দলের সঙ্গে নেপাল যায়। তিনি জানান আমাদের বড় ভাই ইয়াকুব আলী রিপন নেপালের কাঠমান্ডু এলাকার নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীপু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারে বর্তমানে রিপন ভাই আইসিইউতে শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তার অবস্থা আরও ভালো হচ্ছে।’



/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের