মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১৫:১৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:১৫

ফাঁসি

মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও মো. নজরুল ইসলাম। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশা চালক ইদ্রিস আলীকে (৩৫) হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় ডিবি পুলিশের এসআই মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ডিবি পুলিশের পরিদর্শক মদন মোহন বনিক মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।  সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও মো. নজরুল ইসলামের ফাঁসির আদেশ দেন। অপর আসামি দুলালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

আসামি পক্ষে কোনও আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ এ কে এম কায়সারকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম।

আরও পড়ুন: তনুর খুনিদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম