কালিয়াকৈরে মহাসড়কের পাশ থেকে ৮ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০৩:৪১আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৩:৪৫

কালিয়াকৈরে মহাসড়কের পাশ থেকে  ৮ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দুর্বৃত্তরা ছিনতাই করার উদ্দেশ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ভুক্তভোগীদের অচেতন করেছিল। মহাসড়কের পাশে অবস্থিত দুইটি ভিন্ন ভিন্ন স্থান থেকে ওই ৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলামের ভাষ্য থেকে জানা গেছে, বুধবার রাতে টাঙ্গাইল থেকে বাসে চড়ে ওই আট জন যাত্রী কালিয়াকৈর যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবেশী অপরাধ চক্রের সদস্যরা তাদের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। পরে তাদের সর্বস্ব লুটে করে। অচেতন অবস্থায় যাত্রীদের ৩ জনকে গাজীপুরের কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এবং অপর ৫ জনকে খাড়াজোড়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বৃহষ্পতিবার সকাল ৯টায় কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এবং খাড়াজোড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার করা ওই আট ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকৃত ৮জনের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে—টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আমির আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৫৫) ও তার ছোট ভাই লুৎফর রহমান (৪৫) এবং একই এলাকার আব্দুল কুদ্দসের ছেলে ব্যবসায়ী মোস্তফা (৪০)। অপর ৫ জন অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের