ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

সাভার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১২:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১২:৩০

ডা. জাফরুল্লাহ চৌধুরী (ছবি: ফোকাস বাংলা) গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার এক কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখসহ চারজনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে সময় টিভির এক আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

মোহাম্মদ আলী জানান, কয়েক বছর আগে পাথালিয়া মৌজায় তারা তিনজন মিলে ৪.২৪ একর জমি কেনেন। পরে সেখানে কাটাতারের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও টিন শেড ঘর তৈরিসহ গাছ রোপণ করে রেখে দেয়। তবে বেশ কিছুদিন ধরে জাফরুল্লাহর লোকজন ওই জমি দখল করার চেষ্টা করছিল। তারা নাম মাত্র মূল্যে জমি বিক্রি করে দেওয়ার জন্য একাধিকবার চাপ দেয়। এসব ঘটনা তিনি আশুলিয়া থানায় একাধিক জিডিও দায়ের করেছেন। সর্বশেষ রবিবার (১৪ অক্টোবর) তিনিওই জমিতে গেলে জাফরুল্লাহর লোকজন তাদের কাছে আবারও জমি বিক্রি করে দেওয়ার জন্য নির্দেশ দেন। একপর্যায়ে তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়া তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদার টাকাও দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে গিয়ে সীমানা প্রাচীরর কাটা তারের বেষ্টনী, লোহার সাইনবোর্ড ও মূল ফটক ভেঙে নিয়ে যায় তারা। পরে এ ঘটনায় সোমবার গভীর রাতে আশুলিয়া থানায় তিনি একটি মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘এ ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম