পায়েল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ০৯:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৯:১৬

সাইদুর রহমান পায়েল বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। মামলা বিষয়ক মনিটরিং কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান একথা জানিয়েছেন।

তিনি বলেন,  ‘গত ৪ অক্টোবর পায়েল হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে মামলা বিষয়ক মনিটরিং কমিটির সভায় পায়েল হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। তাদের যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

মামলার বাদী পায়েলের মামা গোলাম সারওয়ার্দী বলেন, ‘মামলাটি যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হয় সেজন্য কয়েকবার অনুরোধ করেছিলাম। জানতে পেরেছি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২১ জুলাই রাত সোয়া ১০টার দিকে হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন পায়েল। ভোর ৪টার দিকে পথে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস যানজটে আটকা পড়ে। এসময় পায়েল বাস থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এরইমধ্যে বাস ছেড়ে দিলে পায়েল দৌড়ে বাসে উঠার চেষ্টা করলে ধাক্কা লেগে পড়ে গিয়ে জ্ঞান হারান। এসময় বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারী ঝামেলা এড়াতে পায়েলকে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেয়। ২৩ জুলাই সোমবার পায়েলের মরদেহ উদ্ধার করে গজারিয়া পুলিশ।

২৪ জুলাই পায়েলের মামা গোলাম সারোয়ারদী বিপ্লব বাদী হয়ে গজারিয়া থানায় বাসচালক জামাল, সুপারভাইজার জনি ও হেলপার ফয়সালকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় ২৫ জুলাই আটক করা বাসের সুপারভাইজার জনি (৩৮) ও চালক জামাল হোসেন (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান