শীতলক্ষ্যায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ২৩:২০আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:২২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষ্যায় ফাহিমুল ইসলাম কামাল (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। ৪ নম্বর ঘাট এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে অন্য একটি জাহাজে যাওয়ার সময় দুই জাহাজের মাঝখানের ফাঁক দিয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফাহিমুল ইসলাম কামাল নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে। তিনি আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, ফাহিমুল ইসলাম কামাল তার ফুফাতো ভাইয়ের সঙ্গে শীতলক্ষ্যার ৪নম্বর ঘাটে ঘুরতে আসেন। এ সময় নোঙর করা সারবাহী কার্গো জাহাজ থেকে অন্য একটি জাহাজে যাওয়ার সময় ওই জাহাজের মাঝখানের ফাঁক দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ১১টায় ওই ছাত্রের লাশ উদ্ধার করে।  তার আত্মীয়-স্বজনের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

ফাহিমুল ইসলাম নারায়ণগঞ্জের খানপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের