মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম করলো ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ২০:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মা ও আপন ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মায়ের নাম মাকসুদা বেগম এবং তার মাদকাসক্ত ছেলের নাম সাহাবুদ্দিন।

মা মাকসুদা বেগম বলেন, ‘আমার ছেলে সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসছে। ইয়াবার টাকা না পেয়ে সে প্রায়ই পরিবারের লোকজনকে নির্যাতন করতো। সকাল সাড়ে ৯টার দিকে সাহাবুদ্দিন আমার কাছে ইয়াবা কেনার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় আমাকে, তার বড় ভাই ও বোন সনিয়াকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী সোনিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘ এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম