টাঙ্গাইলের এমপিদের সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৫২





সংবর্ধনা পাওয়া টাঙ্গাইলের এমপিরা টাঙ্গাইলের আটটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা দিতে অনুষ্ঠান করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (২৭ জানুয়ারি) বিকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাতজন এমপি উপস্থিত থাকলেও, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি মো. একাব্বর হোসেন উপস্থিত ছিলেন না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নে সন্তুষ্ট হয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়েছেন। বাংলাদেশ সারা পৃথিবীতে আজ উন্নয়নের রোল মডেল।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলকেও আমাদের দেওয়ার অনেক কিছু আছে। আমরা আটজন এমপি মিলে টাঙ্গাইলকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তর করবো। দেশের বিভিন্ন জায়গায় ইকোনোমিক জোন হবে। আমরা টাঙ্গাইলেও ইকোনোমিক জোন করবো। সেখানে শিল্পকারখানা গড়ে উঠবে এবং আমাদের টাঙ্গাইলের ছেলে-মেয়েরা চাকরি পাবে।’

এসময় উপস্থিত ছিলেন— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, নাহার আহমদ প্রমুখ।

সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা হলেন— টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আহসানুল ইসলাম টিটু ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম