সালথায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮

ফরিদপুর ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেল শেখ বড় বাহিরদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার সকালে ইউপি সদস্য মঞ্জুর মোল্যার সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র— ঢাল, কাতরা, সড়কি, ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মঞ্জুর মোল্যার সমর্থক রাসেল শেখকে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকিদের বোয়ালমারী স্বাস্থ্যকেন্দ্র ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে রাসেল নামে এক যুবক মারা গেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা