রূপগঞ্জে ১৭ খাবারের দোকানকে ২৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৯

নীলা মার্কেটে ভেজালবিরোধী অভিযান নারায়ণগঞ্জের রূপগঞ্জের নীলা মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-১। অভিযানে খাদ্যে ভেজাল, অপরিষ্কার পরিবেশ ও বাসি-পচাঁ খাবার বিক্রির অভিযোগে ১৭টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে একটি রেস্টুরেন্ট। র‌্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১ এর এএসপি সালাহউদ্দিন আহমেদ জানান, পূর্বাচলে উপশহরের ১ নম্বর সেক্টরের নীলা মার্কেটে মুখরোচক খাবারের প্রলোভনে স্থানীয়রাসহ শহরের লোকজন প্রতিদিন ভিড় করেন। ব্যাব গোপন সূত্রে জানতে পারে সেখানে উন্নতমানের খাবারের প্রতিশ্রুতি দিয়ে অসাধু ব্যবসায়ীরা খাবারে ভেজাল দেওয়াসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে অভিযান চালায় র‌্যাব-১ এর একটি দল। এসময় খাবারে কেমিক্যাল, রং, মিষ্টিতে পাউডার মেশানো ও বাসি-পচাঁ খাবার বিক্রির অভিযোগে ১৭টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে মোট ২৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সোনার বাংলা রেস্টুরেন্ট নামের একটি হোটেল সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত খাবারের দোকানগুলোর মধ্যে রয়েছে—পূর্বাচল আমান উল্লাহ হোটেল, আলবার্ড রেস্টুরেন্ট, জহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পালকি হোটেল, মুসলিম মিষ্টি ঘর, প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার, স্বপন মিষ্টান্ন ভাণ্ডার, বজেন্দ্র সুইটস, আবুল মিষ্টান্ন ভাণ্ডার, টাঙ্গাইল পোড়াবাড়ি, অনিক সুইটস, মিষ্টি মহল, মোস্তফা সুইটস, চিত্ত বাবু সুপার সুইটস ও পূর্বাচল রাজভোজ মিষ্টান্ন ভাণ্ডার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার