সুষ্ঠু সমাজ গঠনে মাদক নির্মূল অপরিহার্য: র‌্যাব

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০

গোপালগঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ মাদক কারবারিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘মাদক কারবারিদের ব্যাপারে আমাদের নিষ্ঠুর হতে হবে। তাদের দেশে প্রয়োজন নেই। সমাজ থেকে তাদের ধ্বংস করতে হবে। যদি আমরা সুষ্ঠু সমাজ গঠন করতে চাই, তাহলে মাদক নির্মূল করা অপরিহার্য।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ায় সোনালী স্বপ্ন একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি ইস্তেহারে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতি রোধকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে ৭০ থেকে ৮০ লাখ লোক নিয়মিত মাদক সেবন করে। এতে এক লাখ কোটি টাকা খরচ হয়। এই খরচ যাতে না হয় সেজেন্য মাদক নির্মূল করতে হবে।’

মাদকসেবীদের ব্যাপারে র‌্যাব ডিজি বলেন, ‘পরিবার থেকে আদর-যত্ন-ভালোবাসা দিয়ে মাদকসেবীদের ফিরিয়ে আনতে হবে। এভাবে সম্ভব না হলে চিকিৎসার মাধ্যমে হলেও তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।’

বেনজির আহমেদ বলেন, ‘যারা ইসলামের দোহাই দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে খুন, রক্তপাত ও হত্যা করতে চায়, তারা কোনোদিনই মুসলমান হতে পারবে না। এরা ইসলামের দুশমন। আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র আছে, এরা হচ্ছে ওই ষড়যন্ত্রকারীদের অংশ।’

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১৫ বছর পর আমরা উন্নত দেশের কাছাকাছি চলে যাবো। এসব শিক্ষার্থীরা তখন কর্মজীবনে প্রবেশ করবে। তখন তাদের বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মজীবনে প্রবেশ করতে হবে। তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো করে প্রস্তুত করতে হবে। তা না হলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।’

সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন—গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম