গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, মারা যাওয়া শিশু দুটি হলো-পশ্চিমপাড় গ্রামের আবুল কালাম মৃধার মেয়ে ফাতেমা খানম(৪) ও সুরেশ রায়ের মেয়ে কুহেলী রায়(৪)।
স্থানীয়রা জানান, বাড়ির লোকজন তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাদেরকে তুলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।







