রূপগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৯:৩০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৯:৩০

রূপগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ওই বৃদ্ধকে আটক করা হয়।

এর আগে শনিবার উপজেলার ভোলাব ইউনিয়নের পূর্বেরগাঁও এলাকায় এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

ভোলাব পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান,গত শনিবার সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পূর্বেরগাঁও এলাকার পূর্বেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ‘একটু কাজ আছে বলে’ বাড়ি থেকে ডেকে নেয় প্রতিবেশী মৃত আব্বাস আলীর ছেলে সরফত আলী (৫২)। পরে শিশুটিতে স্থানীয় সাইজদ্দিনের বাড়ীর পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে সে তাকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে পূর্বেরগাঁও এলাকা থেকে পুলিশ সরফত আলীকে আটক করে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন,‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ