গ্যাসের আগুনে প্রাণ গেলো একই পরিবারের চারজনের

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০১৯, ০৫:০০আপডেট : ২৩ মে ২০১৯, ১১:৩৫

গাজীপুর

গাজীপুর মহানগরীর ইসলামপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে শরীফ মার্কেট সংলগ্ন ইকবাল মাহমুদের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ‘রেনেসা অ্যাপারেলস’ পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। নিহত শাহ আলম পটুয়াখালীর বাউফল উপজেলার রহিম মৃধার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী একই কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষে বাসায় ফিরে গ্যাসের চুলায় রান্না করছিলেন মনিরা বেগম। একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরময় ছড়িয়ে পড়লে শিশু ফাতেমা অগ্নিদগ্ধ ও বাকিরা শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক
আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ঘরের মালামাল পুড়েছে। আগুন ওই ঘরের বাইরে ছড়াতে না পারায় আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী