গোপালগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১০:৩৬আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:৩৬

গোপালগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত দেশ-জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকি, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
এরপর থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয়, জনতা রোড জামে মসজিদে তৃতীয় এবং গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে ঈদ জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী