মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ০২:৩৩আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:৩৭

টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইলে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়। ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দু’জন হলো উপজেলার দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলী তালুকদারের ছেলে আলমগীর হোসেন ও আমীর আলীর ছেলে হামিদ এলাইস আলফিন।

পরিদর্শক (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, ‘মেয়েটির মা সোমবার (২৪ জুন) সকালে মামলা দায়ের করেন। দুই আসামিকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই মেয়েটি শুক্রবার সন্ধ্যায় তার বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। এ সময় আলমগীর ও হামিদ তাকে বন্ধুর সঙ্গে দেখা করতে নিয়ে যাবে বলে জানায়। এরপর তারা তাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। পরে সে বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহম্মেদ বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুম তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের