মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ১৯:২৬আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৯:৩৯

আদালত

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মো. জুম্মন (৩৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত জুম্মন সদর উপজেলার কুটিপাড়া উত্তর মুরমা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাপ পিপি লাবলু মোল্লা বলেন, ‘৮ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাজাপ্রাপ্ত জুম্মন পুলিশ হেফাজতে আছে।’ ২০১৮ সালের জানুয়ারি মাসে মুন্সীগঞ্জ সদর থানায় শিশু ধর্ষণের এ মামলাটি দায়ের করা হয়েছিল বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের