নিজের বাল্যবিয়ে ঠেকালো নবম শ্রেণির ছাত্রী

নরসিংদী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০৯:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:৫১

নরসিংদী নরসিংদীর পলাশে নিজের বাল্যবিয়ে ঠেকালো নবম শ্রেণির এক ছাত্রী। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার পারুলিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী নিজের বাল্যবিয়ের বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীকে জানালে তিনি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনকে বিষয়টি জানান। পরে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ওই শিক্ষার্থী।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বাছেদ জানান, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের কাজল মিয়ার স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। পরে ওই শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’