পদ্মায় ১৬ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১০:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১২:৫৮

ফাইল ছবি বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টের কাছে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে। এ ঘটনায় দীন ইসলাম হোসেন রনি (৮) নামে এক ছেলে নিখোঁজ হয়েছে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলার ইউএনও আবিদুল ইসলাম খান।
এই রুটের নৌ-পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, শিমুলিয়া থেকে স্পিডবোটটি কাঁঠালবাড়ির দিকে আসছিল। শিমুলিয়া থেকে নৌ-পুলিশ উদ্ধার তৎপরতায় নেমেছে। আমরা যতটুকু জেনেছি, একজন নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ায় এই রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে ফেরিতে পারাপার করা সম্ভব হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী