ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

ফরিদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৬:১৮আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৬

ব্রিজের নিচে পড়ে যাওয়া বাস ফরিদপুর সদর উপজেলার ধুলদি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল ইসলাম এসব তথ্য জানান।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জয়নুল ইসলাম জানান, দুপুরে কমফোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। বাসটি সদর উপজেলার ধুলদি এলাকায় পৌঁছালে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদীর একটি শাখায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।  

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম