আদমজীতে সন্ত্রাসীদের হামলায় ৬ ব্যবসায়ী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছয় ব্যবসায়ী আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বাইরে কদমতলী পুল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তবে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান।

আদমজী ইপিজেডের ব্যবসায়ী ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আদমজী ইপিজেডের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সেলিম মজুমদারের নেতৃত্বে সন্ত্রাসীরা আদমজী ইপিজেড এলাকায় মহড়া দেয়। শনিবার দুপুরে ইপিজেড এলাকায় মহড়া শেষে তারা আদমজী ইপিজেডের বাইরে কদমতলীপুল এলাকায় অবস্থান নেয়। ওই এলাকা দিয়ে আদমজী ইপিজেডের ব্যবসায়ী মাসুদুর রহমান, ইফতেখার আলম রাজু, সজীব, সোহাগ, জামাল ও ফয়সাল আদমজী ইপিজেডে যাচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। পরে ওই ব্যবসায়ীরা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, একজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মাসুদুর রহমান বাদী হয়ে সেলিম মজুমদারসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম