রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬

বন্দুকযুদ্ধ রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (৩৮) নামে একজন নিহত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রহিম জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে গেলে রহিম তার বাহিনী নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা হামলা চালালে আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী