ক্যাসিনোয় অভিযানকে স্বাগত জানালেন সেনাপ্রধান

সাভার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ (ছবি– প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনোতে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের প্রশংসা করে এর মাধ্যমে অপরাধ কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশের প্রথম ‘মিল্কিং পার্লার’ উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সেনাপ্রধান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের সৈনিক ক্লাব বা এই ধরনের আরও দুয়েকটি ক্লাবে আমাদের নজর আছে। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থাকে এগুলোর ব্যাপারে খোঁজ নিতে বলেছি। অবশ্যই এগুলোর ব্যাপারে যা করণীয়, আমরা করবো।’

সেনাপ্রধান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় দুধের গুণগত মান নিয়ে অনেক কথা হয়। এজন্য কোয়ালিটি মেইনটেইন করা অনেক জরুরি; যা ম্যানুয়াল পদ্ধতিতে সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অটো প্রসেসিংয়ের মাধ্যমে দুধ দোহন পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতি পরবর্তী সময়ে দেশের অন্য সেনানিবাসগুলোতেও চালুর পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘কোনও একসময় শুধু সাভারেই ডেইরি ফার্ম ছিল। এখন অনেক জায়গায় হয়েছে। এখন সেনাবাহিনী নিজেদের দুগ্ধ চাহিদা পূরণের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর কাছে সরবরাহ করছে। আমাদের প্রচুর পরিমাণে পাউডার মিল্ক আমদানি করতে হয়। তাই চাহিদার কথা চিন্তা করে সাভার, ঈশ্বরদী ও অন্যান্য জায়গায় নিজস্ব পাউডার মিল্ক কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এতে নিজেদের জোগান পূরণের পাশাপাশি তা বাজারেও সরবরাহ করা যাবে। ইতোমধ্যে যার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার জেনারেল লে. জেনারেল সামছুল হক, মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) মেজর জেনারেল আকবর হোসেনসহ আরও অনেকে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম