আন্দোলন শেষে ক্যাম্পাস ছেড়েছেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২০:৩২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৪৮




 আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন স্থগিত হওয়ায় দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন স্থল, জয় বাংলা চত্বর ও একাডেমিক ভবনের করিডোর এখন নীরব। ক্যাম্পাসের বাইরের চা-নাস্তার দোকানগুলোও এখন ফাঁকা, অলস সময় পার করছেন দোকানি ও কর্মচারীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, লাগাতার ১২ দিনের আন্দোলনের মুখে সোমবার (৩০ সেপ্টেম্বর) উপাচার্য নাসিরউদ্দিন পদত্যাগ করেন। উপাচার্যের পদত্যাগের পর মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এরপর দীর্ঘ আন্দোলনের কারণে ক্লান্ত শিক্ষার্থীদের অনেকেই বাড়ি ফিরে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নুরউদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীদের অধিকাংশই ক্যাম্পাস ছেড়ে বাড়িতে ফিরেছেন। আগামী ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে। আশারাখি এরমধ্যে একজনকে ভিসির দায়িত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে খোলার দিন থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে আন্দোলনের পর ক্যাম্পাস শিক্ষার্থীশূণ্য হয়ে পড়ায় ক্যাম্পাসের আশপাশের দোকানগুলোতে এখন ক্রেতা নেই বললেই চলে। চায়ের দোকানদার রহিস সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন। এখন কোনও বেচা-কেনা নেই। বসে বসে অলস সময় পার করছি। আন্দোলনের সময় রাত-দিন ২৪ ঘণ্টাই শিক্ষার্থীদের ভিড় লেগে থাকতো। বেচা-কেনাও ভালো হয়েছে।

ফাস্টফুড দোকানের মালিক রকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য পদত্যাগ করেছেন। তাই শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ায় এখন বেচা-বিক্রি হচ্ছে না। লাগাতার আন্দোলনের ১২ দিনে শিক্ষার্থীদের ভিড় সামাল দিতে কষ্ট হতো। এখন আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের আসার অপেক্ষায় আছি।

 ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিরূপ লেখালেখির অজুহাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও একটি দৈনিকের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে উপাচার্যের নির্দেশে সাময়িক বহিষ্কার করা হয়। এর আগে ক্লাস রুমের পরিচ্ছন্নতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। পরে ১৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জিনিয়ার বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে সাফাই দেন উপাচার্য। তিনি জিনিয়ার বিরুদ্ধে তার (উপাচার্য) ফেসবুক আইডি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি পরীক্ষার ওয়েবসাইট হ্যাকডের অভিযোগ আনেন।

তবে জিনিয়ার বহিষ্কারাদেশের বিপক্ষে সারাদেশে সমালোচনার ঝড় উঠলে ১৮ সেপ্টেম্বর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দিন রাতে চার জন শিক্ষার্থী ১৬ দফা দাবিতে ফেসবুক লাইভ করে ১৯ সেপ্টেম্বর সকাল থেকে আন্দোলনের ডাক দেন। পরে রাতেই ভিসিপন্থী শিক্ষকরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ও তাদের ম্যানেজ করে ১৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।

কিন্তু, সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন। এর মধ্যে উপাচার্যের বিভিন্ন অডিও ফাঁস হয়, আর আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থতার কথা বলে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। ৩০ সেপ্টেম্বর তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দাখিল করেন।

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী