টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে ধনোঞ্জয় হালদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের নিকলা মহব্বত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধনোঞ্জয় উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ জানান, উপজেলার নিকলা মহব্বত এলাকায় ধনোঞ্জয় হালদার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তার মরদেহ নিয়ে যায়।







